দেশ ও দেশের বাইরে গুপ্ত ও নিষিদ্ধ গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রুহুল কবির রিজভী
দেশ ও দেশের বাইরে বিভিন্ন গুপ্ত এবং নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী নানা ধরনের ষড়যন্ত্রের জাল বুনছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সতর্ক করে বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে এই দুষ্টচক্র টার্গেট করতে পারে। এ বিষয়ে দল ও দলের বাইরের সব শ্রেণি-পেশার মানুষকে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হরিশকুল বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, কোনো অপশক্তি যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সারা দেশে সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে সার্বিক খোঁজখবর রাখছেন।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হাসান খন্দকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এছাড়া অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে দোহার উপজেলার জয়পাড়া কলেজ ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানেও যোগ দেন রুহুল কবির রিজভী।
অনুরূপ সংবাদ
১০ ঘন্টা আগে
বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার দেখানোর নির্দেশ আদালতের
১ দিন আগে
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
১ দিন আগে
পরাজিত শক্তির কালো টাকায় দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী
১ দিন আগে
ফরিদপুরে সারের ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
৫৩ মিনিট আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
৫৪ মিনিট আগে
৯
৭
৯