জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেনস্তা ও আক্রমণাত্মক স্লোগান দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, হুইলচেয়ারে থাকা একজন ব্যক্তিকে ঘিরে ধরে তার চলাচলে বিঘ্ন সৃষ্টি করা এবং আক্রমণাত্মক স্লোগান দেওয়া রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মর্যাদার সব সীমা লঙ্ঘন করেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আসিফ মাহমুদ আরও বলেন, জেনেভা, লন্ডন ও নিউইয়র্কে জুলাইয়ের নেতৃবৃন্দের ওপর হামলা ও হেনস্তার ঘটনাগুলো একই ধারাবাহিকতার ইঙ্গিত বহন করে। এসব অপতৎপরতার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে দমন করা যাবে না উল্লেখ করে তিনি বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বসহ জুলাই গণহত্যার মামলায় অভিযুক্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
২২ ঘন্টা আগে
গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করব, আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম
২২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আসছে ‘সুপার সিক্স’: নতুন পদ পাচ্ছেন হাসনাত, সারজিস ও আসিফরা
২২ ঘন্টা আগে
সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ
২২ ঘন্টা আগে
সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, এর পেছনে বিএনপি জড়িত: নাহিদ ইসলাম
৫
৯
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
২ দিন আগে