দল কি তাহলে একটা, প্রশ্ন জামায়াত নেতা পরওয়ারের
সরকারকে উদ্দেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন রেখে বলেছেন, ‘দল কি তাহলে একটা? ...আমি মাঝে মাঝে বলি, সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। দেশে আর কোনো জনগণ, আর কোনো দল আছে—এটা ওনারা মূল্যায়ন করেন না।’
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে সারের ডিলারশিপ নিয়োগে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, দলীয় বিবেচনায় ডিলার নিয়োগ দেওয়ায় নীতিমালা লঙ্ঘিত হয়েছে এবং কৃষক পর্যায়ে সারের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এই অনিয়মের সুনির্দিষ্ট তদন্ত এবং ডিলার নিয়োগের ভিত্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়ে তিনি ৬ দফা দাবি পেশ করেন।
অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, মুয়াযযম হোসাইনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
৪২ মিনিট আগে
হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে: জামায়াত আমির
৪৬ মিনিট আগে
শামীম হত্যাকাণ্ডে তদন্ত ছাড়াই জামায়াতকে দায়ী করার অপচেষ্টার প্রতিবাদ গোলাম পরওয়ারের
১০ ঘন্টা আগে
জামায়াতের কুমিল্লা মহানগর কমিটি গঠন নিয়ে বিরোধ: কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর
১ দিন আগে
চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডাকসু ভিপি সাদিক কায়েম
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
৫২ মিনিট আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
৫৩ মিনিট আগে
৯
৭
৯