জামায়াতের কুমিল্লা মহানগর কমিটি গঠন নিয়ে বিরোধ: কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর
আগামী কমিটি গঠন ও নেতৃত্ব পরিবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের একটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার মোগলটুলী এলাকার ফারুকিয়া হাউজিংয়ে দলটির মহানগর কার্যালয়ে এই ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কার্যালয়ের ভেতরে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুমের উপস্থিতিতে ওয়ার্ড পর্যায়ের নেতা ও রুকনদের নিয়ে একটি অভ্যন্তরীণ বৈঠক চলছিল। এ সময় বাইরে থাকা নেতাকর্মীদের একটি পক্ষ হট্টগোল শুরু করে এবং কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেক্রেটারির গাড়ি ভাঙচুর করে। দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি শীর্ষ পদে থাকা এবং আসন্ন কমিটিতে নাম না থাকাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোন্দল ও ক্ষোভের জেরে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহানগর জামায়াতের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতিতে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
অনুরূপ সংবাদ
৫ মিনিট আগে
দল কি তাহলে একটা, প্রশ্ন জামায়াত নেতা পরওয়ারের
১ দিন আগে
চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডাকসু ভিপি সাদিক কায়েম
১ দিন আগে
জনগণের ভোট রক্ষায় সকলকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন
১ দিন আগে
দাঁড়িপাল্লা বিজয়ী হলে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: দেলাওয়ার হোসেন
১
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে অগ্নিসংযোগ
৫০ সেকেন্ড আগে
৩
৪
৬
দল কি তাহলে একটা, প্রশ্ন জামায়াত নেতা পরওয়ারের
৫ মিনিট আগে
৯
৭