জনগণের ভোট রক্ষায় সকলকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষা এবং যেকোনো ধরনের কারচুপি রোধে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সজাগ থেকে পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মুহাম্মদ সেলিম উদ্দিন।
স্থানীয় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতে ভোটের অধিকার হরণের যে সংস্কৃতি চালু ছিল, তা থেকে বেরিয়ে এসে জনগণের প্রকৃত রায় নিশ্চিত করতে হবে। ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি, লোভ কিংবা প্রলোভনের মুখে না পড়েন, সে বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের সতর্ক থাকার তাগিদ দেন তিনি।
সেলিম উদ্দিন আরও বলেন, যেকোনো মূল্যে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে হবে এবং কোনো অপশক্তি যেন জনগণের রায় ছিনিয়ে নিতে না পারে, সে জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে সজাগ দৃষ্টি রাখতে হবে।
অনুরূপ সংবাদ
২৩ ঘন্টা আগে
চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডাকসু ভিপি সাদিক কায়েম
২৩ ঘন্টা আগে
দাঁড়িপাল্লা বিজয়ী হলে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: দেলাওয়ার হোসেন
২৩ ঘন্টা আগে
সার ডিলার নিয়োগে ‘দলীয়করণ ও ওপরের চাপের’ অভিযোগ জামায়াত সংসদ সদস্যের
২৩ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে অধ্যাপক ইউনূসকে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াত আমির
৫
১০
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
২ দিন আগে