দাঁড়িপাল্লা বিজয়ী হলে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: দেলাওয়ার হোসেন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে এলাকায় একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ভুল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কাঁঠালতলী বাজারে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১১ দলীয় ঐক্যের সমর্থিত এই প্রার্থী বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও বিগত দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
নির্বাচনী সমাবেশে দেলাওয়ার হোসেন আরও বলেন, আগামী ২৯ অক্টোবরের নির্বাচনে বিজয়ী হলে সরকারি বরাদ্দে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। রাষ্ট্রের বরাদ্দকৃত অর্থের কোনো তছরুপ বা দলীয়করণ হতে দেওয়া হবে না এবং সরকারি যেকোনো নিয়োগ সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এ সময় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি কল্যাণমুখী সমাজ গঠনে তিনি স্থানীয় ভোটারদের কাছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের ডাক দেন।
অনুরূপ সংবাদ
২৩ ঘন্টা আগে
চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডাকসু ভিপি সাদিক কায়েম
২৩ ঘন্টা আগে
জনগণের ভোট রক্ষায় সকলকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন
২৩ ঘন্টা আগে
সার ডিলার নিয়োগে ‘দলীয়করণ ও ওপরের চাপের’ অভিযোগ জামায়াত সংসদ সদস্যের
২৩ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে অধ্যাপক ইউনূসকে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াত আমির
৫
১০
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
২ দিন আগে