চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডাকসু ভিপি সাদিক কায়েম
রাজধানীর চকবাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট মহলে তুলে ধরার আশ্বাস দেন। এ সময় তিনি ব্যবসায়ীদের ধৈর্য ধারণ ও ঘুরে দাঁড়ানোর সাহস রাখার আহ্বান জানান।
পাশাপাশি, ঘনবসতিপূর্ণ ও বাণিজ্যিক এলাকাগুলোতে বারবার এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জনবহুল এসব এলাকায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি এবং কঠোর তদারকির অভাব রয়েছে। ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের আরও বেশি সচেতন ও সতর্ক হওয়ার তাগিদ দেন ডাকসু ভিপি।
অনুরূপ সংবাদ
২২ ঘন্টা আগে
জনগণের ভোট রক্ষায় সকলকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন
২২ ঘন্টা আগে
দাঁড়িপাল্লা বিজয়ী হলে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: দেলাওয়ার হোসেন
২২ ঘন্টা আগে
সার ডিলার নিয়োগে ‘দলীয়করণ ও ওপরের চাপের’ অভিযোগ জামায়াত সংসদ সদস্যের
২২ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে অধ্যাপক ইউনূসকে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াত আমির
৫
১০
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
২ দিন আগে