শাড়ির আড়ালে ৪ কেজি কুশ: শাহজালাল বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকানো ৪ কেজি ২৮০ গ্রাম ‘কুশ’ (উচ্চমাত্রার মাদকদ্রব্য) সহ অভিজিৎ দাস (৪০) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাঁকে আটক করা হয়। আটক অভিজিৎ দাস ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি ৩২১ নম্বর ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ দল তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে ভারতীয় শাড়ির আড়ালে লুকানো মাদক জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ জানান, তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা এবং পেশায় বনগাঁ রেলওয়ে স্টেশনের কুলি। আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র স্বল্প আয়ের মানুষকে ব্যবহার করে ব্যাংকক থেকে বাংলাদেশে মাদক পাচার করছে। উদ্ধারকৃত মাদক হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁর ভারতে ফেরার পরিকল্পনা ছিল। এ ঘটনায় ডিএনসির পক্ষ থেকে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
অনুরূপ সংবাদ
২ মিনিট আগে
সাবেক সহকারী পুলিশ সুপার ও স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত পৌনে দুই কোটি টাকার সম্পদ অর্জনের মামলা
৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট দেখাতে বলায় দলবল নিয়ে এসে স্টেশনমাস্টার ও টিসিকে বেধড়ক মারধর
৬ মিনিট আগে
কুমিল্লায় শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা; অস্ত্রসহ মহড়ার ভিডিও ভাইরাল
৯ ঘন্টা আগে
ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে অব্যাহতি: শ্রেণিকক্ষ কি তবে ফেসবুকের রায়ে চলবে?
১
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
৫২ সেকেন্ড আগে
২
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
২ মিনিট আগে
৩
৭
৮
১০
দল কি তাহলে একটা, প্রশ্ন জামায়াত নেতা পরওয়ারের
৯ মিনিট আগে
৭