সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির
‘সবার ওপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যক্রমে যারা অসহযোগিতা বা অবহেলা করছেন, তাদেরকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে জোরালো সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাব মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের মননশীলতার পরিবর্তন ঘটিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কমিটির সভাপতি সাঈদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দল বা ব্যক্তির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত নাগরিক সেবা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
অনুরূপ সংবাদ
১০ ঘন্টা আগে
অপারেশন ক্লিনহার্ট করার কোনো পরিকল্পনা নেই: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী
১০ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী
১ দিন আগে
ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দের সাক্ষাৎ, সব ধরনের সহযোগিতার আশ্বাস
১ দিন আগে
অধ্যাপক ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার তীব্র ক্ষোভ ও নিন্দা
৭