অধ্যাপক ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার তীব্র ক্ষোভ ও নিন্দা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হয়রানি ও হেনস্তা করার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর মন্ত্রিসভার সাবেক ১২ জন উপদেষ্টা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সাবেক এই উপদেষ্টারা এ ঘটনার কঠোর নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী শাসনামলে দেশের চরম বিপর্যয়কর মুহূর্তে দেশ পুনর্গঠনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটিয়ে এবং বিভিন্ন সংস্কার শেষে গত ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ও রাজনৈতিক দুর্বৃত্তরা নিয়মিতভাবে তাঁর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ অপপ্রচার ও শারীরিকভাবে হেনস্তার চেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত কাপুরুষোচিত।
বিবৃতিতে স্বাক্ষরকারী সাবেক উপদেষ্টারা হলেন—সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সিআর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সৈয়দা রিজওয়ানা হাসান।
তাঁরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের মিথ্যাচার, অনলাইনে হয়রানি বা ব্যক্তিগত হুমকি দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনা ও সংস্কারের প্রতি জনগণের সংকল্প একটুও টলানো যাবে না।
অনুরূপ সংবাদ
২২ ঘন্টা আগে
ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দের সাক্ষাৎ, সব ধরনের সহযোগিতার আশ্বাস
২২ ঘন্টা আগে
নিউইয়র্ক বিমানবন্দরে অধ্যাপক ইউনূসকে হেনস্তা: আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার
২২ ঘন্টা আগে
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে চায় নেদারল্যান্ডস, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ
১ দিন আগে
নিউইয়র্কের কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
৫
১০
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
২ দিন আগে