অপারেশন ক্লিনহার্ট করার কোনো পরিকল্পনা নেই: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী
অতীতে অপারেশন ক্লিনহার্ট যেভাবে পরিচালিত হয়েছিল, বর্তমানে সে ধরনের কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া মেট্রোপলিটন পুলিশ লাইনসে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের নতুন ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অপরাধের ধরনও বদলে গেছে। সাইবার স্পেস ব্যবহার করে নানা ধরনের প্রতারণা ও শেয়ারবাজারের কারসাজির মতো ডিজিটাল অপরাধ মোকাবিলায় প্রযুক্তির কোনো বিকল্প নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রচলিত আইন ও নিয়মের মধ্য থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
অনুষ্ঠানে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোছাইনের সভাপতিত্বে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
১
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
৯ সেকেন্ড আগে
২
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
১ মিনিট আগে
৩
৭
৮
১০
দল কি তাহলে একটা, প্রশ্ন জামায়াত নেতা পরওয়ারের
৮ মিনিট আগে
৭