জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশ নতুন সংকটে যাচ্ছে: খায়রুল হাসান
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করায় দেশ নতুন সংকটের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের আমির মো. খায়রুল হাসান। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেলে গাজীপুরে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। সমাবেশে খায়রুল হাসান অভিযোগ করেন, সরকার গঠনের নয় মাসের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি-বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনজীবনে ভোগান্তি বেড়েছে এবং এর সুযোগ নিয়ে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ মেনে নেওয়া এবং ২০২৪ সালের গণআকাঙ্ক্ষার ভিত্তিতেই ঐক্য প্রতিষ্ঠা করতে হবে; জামায়াতে ইসলামী দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে সহযোগিতায় প্রস্তুত থাকলেও জুলাই সনদ ও গণভোটের রায় মানা জরুরি।
মহানগর সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় সমাবেশে নায়েবে আমির মুহাম্মদ হোসেন আলী, সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী ও ড. হাফিজুর রহমানসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
সংস্কারের কথা বলে সরকার উল্টো পথে হাঁটছে: এহসানুল মাহবুব জুবায়ের
২ দিন আগে
কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার প্রত্যয় সেলিম উদ্দিনের
২ দিন আগে
দণ্ডপ্রাপ্তদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রাশেদ খাঁনের
২ দিন আগে
হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: শামসুজ্জামান দুদু
২
৪
৯