মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়ার এসকে গ্রুপ
ক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার শিল্পগোষ্ঠী এসকে গ্রুপ। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানায় এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
বৈঠকে প্রতিনিধিদলটি মাতারবাড়ীতে পরিকল্পিত এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্য অবকাঠামো, কারিগরি দিক ও বিনিয়োগ রূপরেখা নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরে। প্রতিষ্ঠানটির মতে, এই উপকূলীয় অঞ্চলের দক্ষিণ কোরিয়ার 'উলসান'-এর মতো একটি আন্তর্জাতিক জ্বালানি কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে কাজ করছে। বাংলাদেশের জ্বালানি খাতে এসকে গ্রুপের বিনিয়োগ আগ্রহকে স্বাগত জানিয়ে তিনি মেগা প্রকল্পটির প্রাথমিক কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়ার কথা উল্লেখ করেন।
সাক্ষাৎকালে এসকে গ্রুপের প্রতিনিধিরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করার পাশাপাশি উদীয়মান বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদে বিনিয়োগের আগ্রহের কথা জানান।
বৈঠকে সরকারের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। দক্ষিণ কোরীয় প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
১৯ ঘন্টা আগে
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত মিলার
১৯ ঘন্টা আগে
পাকিস্তান সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার
২০ ঘন্টা আগে
শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন
২০ ঘন্টা আগে
মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ
৪
১০
১০