দণ্ডপ্রাপ্তদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রাশেদ খাঁনের
ভারতীয় ভূখণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক ও দণ্ডপ্রাপ্ত নেতাদের বৈঠকের সুযোগ দিয়ে দেশটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন লেখেন, দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের চাঙ্গা করতে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক-নাছিমের বৈঠকের খবর ভারতীয় গণমাধ্যমের বরাতে প্রচারের উদ্যোগ নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাঁর দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী এক পলাতক আসামিকে ফেরাতে আরেকটি পলাতক গোষ্ঠীর বৈঠকের নজির নেই এবং এ সুযোগ দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
গণহত্যার মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত নিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে; তবে ভারত তাঁকে ফেরত পাঠাবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে সতর্ক করে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশে অস্থিরতা তৈরির বহুমুখী চক্রান্ত চলছে এবং নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে 'পুশ-ইন' করার অপচেষ্টা হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুরূপ সংবাদ
২০ ঘন্টা আগে
কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার প্রত্যয় সেলিম উদ্দিনের
২০ ঘন্টা আগে
হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: শামসুজ্জামান দুদু
২০ ঘন্টা আগে
বাংলাদেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২ দিন আগে
পালিয়ে যাওয়াদের ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল
৪
১০
১০