বাংলাদেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও রাজপথের সহিংসতার প্রেক্ষাপটে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নয়াদিল্লি একজন দণ্ডিত আসামি হিসেবে তাঁকে ফেরত দেবে বলে ঢাকা আশা করছে; তবে তাঁকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানান তিনি। পাশাপাশি মর্যাদা ও স্বার্থের সঙ্গে আপস না করে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাওয়ার কথাও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা তাঁর মতে কার্যক্রমে নিষিদ্ধ দলের টিকে থাকার কৌশল। অন্যদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী দাবি করেছেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এসব সহিংসতার জন্য দায়ী।
এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় বাংলাদেশ ও রোহিঙ্গাদের পক্ষে লড়াইয়ে শক্তি জোগাবে এবং রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানো প্রয়োজন।
অনুরূপ সংবাদ
২০ ঘন্টা আগে
কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার প্রত্যয় সেলিম উদ্দিনের
২০ ঘন্টা আগে
দণ্ডপ্রাপ্তদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রাশেদ খাঁনের
২০ ঘন্টা আগে
হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: শামসুজ্জামান দুদু
২ দিন আগে
পালিয়ে যাওয়াদের ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল
৪
১০
১০