শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহারে আইনি নোটিশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছে দলটি। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম পত্রিকাটির প্রকাশক ‘নেশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেড’-কে ‘কনসার্নস নোটিশ’ পাঠিয়েছেন। অস্ট্রেলিয়ার মানহানি আইনের আওতায় পাঠানো এ নোটিশে সাতটি বক্তব্য ও ইঙ্গিতকে মানহানিকর উল্লেখ করে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব, সংশোধনী, প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
জামায়াতের অভিযোগ, সংসদ অনুমোদিত সফরের সময় প্রকাশিত ওই প্রতিবেদনে অভিবাসনবিষয়ক পরামর্শক রেমন্ড সলোমনের আবেদনের ওপর ভিত্তি করে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে এবং প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট কারও মন্তব্য নেওয়া হয়নি। মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, ফিলিস্তিনিদের পক্ষে অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের বিষয়ে যে পোস্টের কথা বলা হয়েছে, তা অ্যাকাউন্ট হ্যাক করে দেওয়া হয়েছিল।
প্রতিবেদনটি প্রত্যাহার করে ক্ষমা না চাইলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে বিবৃতিতে সতর্ক করেছে জামায়াত।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
'দ্য অস্ট্রেলিয়ান'-এর মানহানিকর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
৭ ঘন্টা আগে
বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে অপপ্রচারকে গুরুত্ব দেয়নি অস্ট্রেলীয় সরকার: গোলাম পরওয়ার
৭ ঘন্টা আগে
নারী নির্যাতনের দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবিতে মহিলা জামায়াতের ৭ দফা
৭ ঘন্টা আগে
অপতৎপরতা রোধে গণ-অভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
২
৪
৯