যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে একটি সড়কের নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় দুপুরে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কটির নামফলক উন্মোচন করা হয়। শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে এ নামকরণের প্রস্তাব অনুমোদন করে; গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস প্রস্তাবটি উত্থাপন করেছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সড়কটির পাশেই রয়েছে শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যার কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, উদ্যোগের উদ্যোক্তা ও কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা, তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন এবং সংসদ নির্বাচনে একাধিক আসনে বিজয়ী হওয়ার প্রেক্ষাপট নামকরণের প্রস্তাবে তুলে ধরা হয়। এর আগে ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।
অনুরূপ সংবাদ
১৯ ঘন্টা আগে
মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়ার এসকে গ্রুপ
১৯ ঘন্টা আগে
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত মিলার
১৯ ঘন্টা আগে
পাকিস্তান সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার
২০ ঘন্টা আগে
মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ
৪
১০
১০