সংস্কারের কথা বলে সরকার উল্টো পথে হাঁটছে: এহসানুল মাহবুব জুবায়ের
সরকার মুখে সংস্কারের কথা বললেও বাস্তবে উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর মিরপুরে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে তিনি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগ মিরপুর-১-এর সনি মোড় থেকে মিছিল শুরু করে মিরপুর-১০ ঘুরে কাজীপাড়ায় গিয়ে শেষ করে। এ সময় জুবায়ের অভিযোগ করেন, সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে ক্ষমতায় এলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ের পদে দলীয় নেতাকর্মীদের বসিয়ে বৈষম্যের নমুনা তৈরি করা হচ্ছে।
জাতীয় ঐক্য ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদের ফিরে আসার পথ বন্ধ করতে সংবিধান, সংসদ ও রাষ্ট্রব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ৩৩টি দলের আলোচনার ভিত্তিতে তৈরি সংস্কার প্রস্তাবের আলোকে রাষ্ট্র গড়তে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মন্ত্রীদের বক্তব্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার প্রত্যয় সেলিম উদ্দিনের
১ দিন আগে
দণ্ডপ্রাপ্তদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রাশেদ খাঁনের
১ দিন আগে
হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: শামসুজ্জামান দুদু
১ দিন আগে
বাংলাদেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৫
নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় ছয় দিন পর মামলা
৭ ঘন্টা আগে
৬