বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে অপপ্রচারকে গুরুত্ব দেয়নি অস্ট্রেলীয় সরকার: গোলাম পরওয়ার
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরকালে নির্ধারিত সব কর্মসূচি শান্তিপূর্ণ ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) এক বিবৃতিতে তিনি দাবি করেন, বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে চালানো অপপ্রচারকে অস্ট্রেলীয় সরকার গুরুত্ব দেয়নি।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় ফেরেন ডা. শফিকুর রহমান। তাঁর সফরসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা হিসেবে অস্ট্রেলিয়ায় দুটি সংগঠনের বিবৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অস্ট্রেলীয় সরকার সেটিকে গুরুত্ব দেয়নি এবং তিনি নির্ধারিত কর্মসূচিগুলো সফলভাবে শেষ করেছেন।
সফরকালে বিভিন্ন অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ও মতবিনিময়ের কথা তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রবাসীরা তাঁদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেছেন এবং ডা. শফিকুর রহমান দেশের অগ্রগতিতে তাঁদের সহযোগিতা কামনা করেছেন।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহারে আইনি নোটিশ
৭ ঘন্টা আগে
'দ্য অস্ট্রেলিয়ান'-এর মানহানিকর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
৭ ঘন্টা আগে
নারী নির্যাতনের দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবিতে মহিলা জামায়াতের ৭ দফা
৭ ঘন্টা আগে
অপতৎপরতা রোধে গণ-অভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
২
৪
৯