হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: শামসুজ্জামান দুদু
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সারা বিশ্বে নিন্দিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রীকে কাছে রাখা উচিত নয়; তা না হলে ভারত দেশ ও বিশ্বে নিন্দিত হতে থাকবে। তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশত্যাগ করা ব্যক্তির দেশে ফেরার সম্ভাবনা নেই এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে দেশের মানুষের কোনো সম্পর্ক নেই।
বর্তমান সরকারের নেতৃত্বের প্রসঙ্গ তুলে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা দীর্ঘদিন পরীক্ষিত এবং জনবান্ধব নেতৃত্ব দিচ্ছেন। সন্ত্রাস ও অরাজকতা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খানসহ জোটের নেতারা বক্তব্য দেন।
অনুরূপ সংবাদ
২০ ঘন্টা আগে
কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার প্রত্যয় সেলিম উদ্দিনের
২০ ঘন্টা আগে
দণ্ডপ্রাপ্তদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রাশেদ খাঁনের
২০ ঘন্টা আগে
বাংলাদেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২ দিন আগে
পালিয়ে যাওয়াদের ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল
৪
১০
১০