নারী নির্যাতনের দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবিতে মহিলা জামায়াতের ৭ দফা
নারী ও শিশু নির্যাতনের মামলা দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত ও বিচার, পর্যাপ্ত বিচারক নিয়োগ এবং ভুক্তভোগীদের সুরক্ষাসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপি। তিনি বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগের দাবি জানান। বক্তব্যে সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান বিচারপ্রার্থীদের সরকারি সহায়তা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যা সাবিকুন্নাহার মুন্নি এমপি নারীর মৌলিক অধিকার হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
এ সময় গণপরিবহনে হয়রানি বন্ধের দাবি জানান আকলিমা ফেরদৌসী আখি এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার নিন্দা জানান তাহমিনা আক্তার সুরমা।
সংগঠনটির সাত দফা দাবির মধ্যে রয়েছে—অভিযোগ গ্রহণে অবহেলা ও আপসের চাপ বন্ধ, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবমুক্ত থেকে দ্রুত বিচার, রাজপথ-শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহনে বাস্তব নিরাপত্তা নিশ্চিতকরণ, ভুক্তভোগীদের চিকিৎসা-আইনি সহায়তা ও পুনর্বাসন, সাইবার সহিংসতা প্রতিরোধ, সমন্বিত সামাজিক-রাষ্ট্রীয় উদ্যোগ এবং স্থানীয় পর্যায়ে সহায়তা নেটওয়ার্ক গঠন।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহারে আইনি নোটিশ
৭ ঘন্টা আগে
'দ্য অস্ট্রেলিয়ান'-এর মানহানিকর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
৭ ঘন্টা আগে
বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে অপপ্রচারকে গুরুত্ব দেয়নি অস্ট্রেলীয় সরকার: গোলাম পরওয়ার
৭ ঘন্টা আগে
অপতৎপরতা রোধে গণ-অভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
২
৪
৯