শাহজালাল বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে বিদেশে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন এবং ইমিগ্রেশন পার হওয়ার সময় আটক হন।
সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারের পর তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
অনুরূপ সংবাদ
১৯ ঘন্টা আগে
শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
১৯ ঘন্টা আগে
টঙ্গীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার
২০ ঘন্টা আগে
বিএনপিতে থেকে যারা আওয়ামী লীগের মতো কথা বলে, তাদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন
২০ ঘন্টা আগে
গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
৪
১০
১০