নড়াইলের কালিয়ায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর ইসলাম নিহত হওয়ার ছয় দিন পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাতে নিহত সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে কালিয়া থানায় মামলাটি করেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এর আগে আটক দুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিহতদের পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ১৮ নভেম্বর বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিলটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হকের গ্রামের বাড়ি বেন্দারচরের সড়কে প্রবেশ করলে হামলার ঘটনা ঘটে।
ওই হামলায় গুরুতর আহত সোহেল রানা ও শাহিনুর ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত পক্ষের ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অনুরূপ সংবাদ
৬ দিন আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধীদের সাজা দেওয়ার কারণেই বর্তমানে গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও মানুষের ওপর গুলি করা হয় না: ট্রাইব্যুনালে শুনানিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম
১ সপ্তাহ আগে
শরীয়তপুরে পুলিশের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় সাড়ে সাত মাস আগে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা আসামি, ডিসি অফিসের কর্মচারীও গ্রেপ্তার
১ সপ্তাহ আগে
হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানসহ অন্য আসামিদের
১ সপ্তাহ আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মমতাজ বেগমসহ তিনজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ
৫
নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় ছয় দিন পর মামলা
৭ ঘন্টা আগে
৬