অপতৎপরতা রোধে গণ-অভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
ফ্যাসিবাদী অপতৎপরতা প্রতিহত করতে চব্বিশের গণ-অভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেলে খুলনা নগরের সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে মাহফুজুর রহমান অভিযোগ করেন, দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তিনি খুলনায় নাশকতা ও অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়। এতে খুলনা জেলা আমির মাওলানা কবীরুল ইসলাম, মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান এবং মহানগর ও বিভিন্ন থানা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহারে আইনি নোটিশ
৭ ঘন্টা আগে
'দ্য অস্ট্রেলিয়ান'-এর মানহানিকর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
৭ ঘন্টা আগে
বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে অপপ্রচারকে গুরুত্ব দেয়নি অস্ট্রেলীয় সরকার: গোলাম পরওয়ার
৭ ঘন্টা আগে
নারী নির্যাতনের দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবিতে মহিলা জামায়াতের ৭ দফা
২
৪
৯