‘জামায়াতের মধ্যে হারিয়ে যাচ্ছে’ দল, এনসিপির যুগ্ম আহ্বায়কের পদ ছাড়লেন সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাকালীন নেতা ও যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দল থেকে পদত্যাগ করেছেন। নিজস্ব রাজনৈতিক পথ বা 'লাইন' স্পষ্ট না থাকায় দলটি জামায়াতে ইসলামীর মধ্যে হারিয়ে যাচ্ছে এবং একটি বড় দলের লেজুড়বৃত্তিতে পরিণত হয়েছে—এমন কড়া অভিযোগ তুলে তিনি দল ছাড়ার ঘোষণা দেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে তিনি এই সিদ্ধান্ত জানান। এর আগে গত অক্টোবরে পুনর্গঠিত কমিটিতে তাঁর পদাবনতি ঘটানো হয়। পদত্যাগের পর দেওয়া এক ফেসবুক পোস্টে সামান্তা শারমিন উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকৃতি ও তরুণদের প্রত্যাশিত নতুন রাজনৈতিক সংস্কৃতি রক্ষা করতে ব্যর্থ হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নতুন উদ্যোগে যুক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেছেন।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
এবার নাহিদ ইসলামকে লিগ্যাল নোটিশ
৪ ঘন্টা আগে
যেকোনো আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখত আ.লীগ, বিএনপি দেখছে আ.লীগের ভূত: নাহিদ ইসলাম
১ দিন আগে
সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি
২ দিন আগে
দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা 'আদর্শিক'
৩
৬
৭
৯