যেকোনো আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখত আ.লীগ, বিএনপি দেখছে আ.লীগের ভূত: নাহিদ ইসলাম
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত ও দমন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি মন্তব্য করেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যেমন যেকোনো যৌক্তিক আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখত, বর্তমান বিএনপি সরকারও ঠিক তেমনি প্রতিটি আন্দোলনে এখন আওয়ামী লীগের ভূত দেখছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শ্রমিক আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার শ্রমিকদের দাবি গুরুত্ব না দিয়ে বলপ্রয়োগ ও দলীয় নেতাকর্মীদের ব্যবহার করে আন্দোলন দমনের পথ বেছে নিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে রাজনৈতিক ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান তিনি।
অনুরূপ সংবাদ
২২ ঘন্টা আগে
সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি
২ দিন আগে
দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা 'আদর্শিক'
৩ দিন আগে
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
৪ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে 'ঘেরাও' করার হুমকি দিলেন নাহিদ
৩
৬
৭
৩
৬
৮
৯