রাড্ডা হাসপাতাল ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আলটিমেটাম এমপি আরমানের
রাজধানীর মিরপুরে রাড্ডা–এমসিএইচ–এফপি ক্লিনিক ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, মদদদাতাদের চিহ্নিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান)। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তিনি।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে মিরপুরে রাড্ডা সেন্টারের সামনে ‘ঢাকা-১৪ আসনের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই আলটিমেটাম দেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কোনো রাজনৈতিক পরিচয় যেন অপরাধীদের আত্মরক্ষার ঢাল না হয়। অন্যদিকে সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম বলেন, পাপেল, লেলিন, শুভ্র, রাসেল ও সজীবসহ যাঁদের নাম এই ঘটনার সঙ্গে জড়িত হিসেবে এসেছে, তাঁদের দ্রুত আইনের মুখোমুখি করতে হবে। প্রশাসন ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।
অনুরূপ সংবাদ
৮ ঘন্টা আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
২০ ঘন্টা আগে
ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার দৃশ্য ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয়: জামায়াত
২০ ঘন্টা আগে
সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির
২ দিন আগে
ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
১
৭
৯
১
৫