ইশরাক পদত্যাগ করলেন, দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো জবাবদিহির আওতায় না এনে শুধু মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগ করানো যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশবাসী এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর পূর্ব বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মূল দায়িত্ব পালন না করে সংবিধান ও রাজনীতির অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত রয়েছেন। ইশরাক হোসেন অস্ত্র উঁচিয়ে যে ঘটনা ঘটিয়েছেন, তা একটি ফৌজদারি অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার উচিত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তবে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামগ্রিক ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে তিনি জোর দাবি জানান।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
ইশরাক কেন পদত্যাগ করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে: নাহিদ
৩ দিন আগে
অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: এনসিপি
৩ দিন আগে
একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের সঙ্গে প্রতারণা: আখতার হোসেন
৩ দিন আগে
শুধু জুলাই সনদ নয়, পিতার আইনও বাস্তবায়ন করছেন না তারেক রহমান: নাঈম আহমাদ
৩
৪
৫
৩
৫
৬