তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো, চাঁদাবাজি–সন্ত্রাসে ছাড় নয়: আইজিপি
মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন সোমবার রাতে বলেছেন, প্রতিটি জেলা ও উপজেলায় গোয়েন্দা সংস্থাগুলো চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি আলী হোসেন ফকির জানান, ডিজিএফআই, এনএসআই ও পুলিশের বিশেষ শাখা (এসবি) যৌথভাবে অপরাধীদের তালিকা করবে এবং চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়া মাদক ও কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন তিনি। পূজার সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সতর্ক রয়েছে এবং কোনো হুমকি নেই।
৩
৪
৫
৩
৫
৬