চট্টগ্রামে বিএনপির নেতা-কর্মীদের যে বার্তা দিয়ে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। একই সঙ্গে স্থানীয় নির্বাচনে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে-ভিউ হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।
বৈঠকে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সর্বাত্মক সহায়তা করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দলের কেউ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে পারবে না বলে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন। এছাড়া বিভিন্ন মহলের অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেন তিনি।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি
৬ ঘন্টা আগে
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে কনস্যুলেটের চিঠিতে কী আছে
৬ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর জাপান সফর থেকে বাংলাদেশ কী পেতে পারে
২ দিন আগে
স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধানমন্ত্রী
৫
৯
৩
৬