শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ
ক্যাম্পাসগুলোতে চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তোলা এবং সাধারণ শিক্ষার্থীদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, পোস্টার ছেঁড়া এবং পাল্টাপাল্টি মিছিলের জেরে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
এস এম ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশে গড়ে ওঠা চাঁদাবাজির কারণে ছাত্রদল ক্যাম্পাসে কর্মসূচি পালনে বাধাপ্রাপ্ত হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা তাদের সমর্থন করে না জেনেই পরাজয়ের আশঙ্কায় তারা নির্বাচনকে এড়িয়ে চলছে বলে দাবি করেন তিনি। এছাড়া দ্রুত বিশ্ববিদ্যালয়গুলোতে সুস্থ রাজনৈতিক চর্চা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান ডাকসু জিএস।
অনুরূপ সংবাদ
৩ সপ্তাহ আগে
জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা
৪ সপ্তাহ আগে
এক বছরের কাজের হিসাব দিলেন ডাকসু নেতারা, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
৪ সপ্তাহ আগে
আরও ৩ মাস দায়িত্বে ডাকসু নেতারা, নিতে পারবেন না নীতিগত সিদ্ধান্ত
৫ মাস আগে
‘৪৭-এর প্রভাব আজও ভারত-বাংলাদেশের রাজনীতি ও সংস্কৃতিতে বিদ্যমান’: ডাকসুর আলোচনা সভায় বক্তারা
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
১ ঘন্টা আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
২ ঘন্টা আগে
৯
৭
৮