সংসদের সাউন্ড সিস্টেম কেনায় অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে: দুদক
জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে সাউন্ড সিস্টেম (এসআইএস) স্থাপন, মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজে অনিয়ম, দুর্নীতি এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ নাজমুল হাসান এই তথ্য জানান।
তিনি জানান, কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে সাউন্ড সিস্টেম কেনাকাটা ও মেরামতে অনিয়মের পাশাপাশি পণ্যের দাম বেশি দেখিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পে ৯ কোটি টাকা বরাদ্দের মধ্যে প্রায় ৫ কোটি টাকা ব্যয় করা হলেও সংসদ অধিবেশনে বারবার শব্দযন্ত্রে বিভ্রাট দেখা দেয়। দুদক ডিজি উল্লেখ করেন, প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে তদন্ত কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক
২ ঘন্টা আগে
সাবেক সহকারী পুলিশ সুপার ও স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত পৌনে দুই কোটি টাকার সম্পদ অর্জনের মামলা
২ ঘন্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট দেখাতে বলায় দলবল নিয়ে এসে স্টেশনমাস্টার ও টিসিকে বেধড়ক মারধর
২ ঘন্টা আগে
কুমিল্লায় শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা; অস্ত্রসহ মহড়ার ভিডিও ভাইরাল
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
২ ঘন্টা আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
২ ঘন্টা আগে
৯
৭
৮