সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদ জব্দের নির্দেশ আদালতের
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তাঁর স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা প্রায় ৩ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাবের অর্থ অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৪ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার এই নির্দেশ দেন।
দুদকের অনুসন্ধানে জানা যায়, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের আয়ের সঙ্গে সঙ্গতিহীন প্রায় ১ কোটি ২৭ লাখ টাকার এবং তাঁর গৃহিণী স্ত্রী শারমিন আক্তার খানের প্রায় ৩ কোটি ৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। ঢাকা ও টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে থাকা এসব স্থাবর ও অস্থাবর সম্পত্তি যাতে অভিযুক্তরা হস্তান্তর বা গোপনের সুযোগ না পান, সে জন্যই আদালতের মাধ্যমে এই ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
ট্রাইব্যুনাল আইন হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, সেখানে আ.লীগ আমলের ঘটনা নিয়ে আসা হয়েছে: মনসুরুল হক চৌধুরী
১ দিন আগে
যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীকে মারধর, মামলা ও গ্রেপ্তার ১
১ দিন আগে
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: জামিন পেলেন প্রধান আসামি শাহরিয়ার
১ দিন আগে
চাঁদাবাজ ও জমি দখলকারীদের যে পরিচয়ই থাকুক না কেন, কঠোর ব্যবস্থা নিতে হবে: ডিএমপি কমিশনার
৭