লিবিয়ায় মানব পাচার চক্রের বিচার চেয়ে ফরিদপুরে মানববন্ধন, ভুক্তভোগীদের আর্তনাদ
লিবিয়ায় সক্রিয় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী ও স্বজনরা তাঁদের ওপর চলা অকথ্য শারীরিক নির্যাতন এবং সর্বস্ব হারানোর করুণ চিত্র তুলে ধরেন।
নগরকান্দা উপজেলার ফুলসুতি গ্রামের ভুক্তভোগী মিজানুর রহমান মানববন্ধনের ব্যানারের সামনে দাঁড়িয়ে আর্তনাদ করে বলেন, ইতালি পাঠানোর কথা বলে চক্রটি তাঁকে লিবিয়ায় আটক রেখে তিন দফায় ৬০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরে কোনোমতে জানালা ভেঙে পালিয়ে দেশটির পুলিশের সহায়তায় চলতি বছর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে দেশে ফিরে আসেন তিনি। এ ছাড়া মুক্তিপণের টাকা দিতে না পারায় লিবিয়ায় নিহত হাবিবের স্ত্রী তাসলিমা বেগম তাঁর স্বামী হত্যার বিচার দাবি করেন।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারগুলো সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুরূপ সংবাদ
২ মিনিট আগে
কুমিল্লায় শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা; অস্ত্রসহ মহড়ার ভিডিও ভাইরাল
৯ ঘন্টা আগে
ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে অব্যাহতি: শ্রেণিকক্ষ কি তবে ফেসবুকের রায়ে চলবে?
৯ ঘন্টা আগে
শাড়ির আড়ালে ৪ কেজি কুশ: শাহজালাল বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
৯ ঘন্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, সিএনজিচালিত অটোরিকশাচালক আহত
১
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে অগ্নিসংযোগ
৫০ সেকেন্ড আগে
৩
৪
৬
দল কি তাহলে একটা, প্রশ্ন জামায়াত নেতা পরওয়ারের
৫ মিনিট আগে
৯
৭