যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীকে মারধর, মামলা ও গ্রেপ্তার ১
যশোর শহরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। কথা–কাটাকাটির জেরে ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়, যার ফলে তাঁর মাথা ফেটে যায় এবং হাসপাতালে নিয়ে তিনটি সেলাই দিতে হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে নতুন বাজার এলাকায় নিজের বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে অভিনেতা সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাঁর মাথায় তিনটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন এবং শঙ্কামুক্ত রয়েছেন।
এ ঘটনায় অভিনেতা সমু চৌধুরী বাদী হয়ে দুজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মামলার পর অভিযান চালিয়ে জাহাঙ্গীর তালুকদার (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এদিকে জনপ্রিয় এই শিল্পীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও এলাকাবাসী। অবিলম্বে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
অনুরূপ সংবাদ
৫৬ মিনিট আগে
সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরানোর বিষয়ে কার্যক্রম চলছে: দুদক
১০ ঘন্টা আগে
ট্রাইব্যুনাল আইন হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, সেখানে আ.লীগ আমলের ঘটনা নিয়ে আসা হয়েছে: মনসুরুল হক চৌধুরী
১০ ঘন্টা আগে
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদ জব্দের নির্দেশ আদালতের
১ দিন আগে
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: জামিন পেলেন প্রধান আসামি শাহরিয়ার
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
৫২ মিনিট আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
৫৩ মিনিট আগে
৯
৭
৯