চাঁদাবাজ ও জমি দখলকারীদের যে পরিচয়ই থাকুক না কেন, কঠোর ব্যবস্থা নিতে হবে: ডিএমপি কমিশনার
চাঁদাবাজ, সন্ত্রাসী ও জমি দখলকারীদের রাজনৈতিক বা অন্য যেকোনো দলের পরিচয়ই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।
সভায় ডিএমপি কমিশনার বলেন, অপরাধ দমনে পুলিশকে আরও কঠোর ও তৎপর হতে হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদাবাজি ও জবরদখলের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বজায় রাখতে হবে। এ সময় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী বা দুষ্কৃতকারীদের যেকোনো ধরনের গোপন তৎপরতা বা জমায়েত রোধে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিশেষভাবে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনারসহ পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
অনুরূপ সংবাদ
৫৭ মিনিট আগে
সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরানোর বিষয়ে কার্যক্রম চলছে: দুদক
১০ ঘন্টা আগে
ট্রাইব্যুনাল আইন হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, সেখানে আ.লীগ আমলের ঘটনা নিয়ে আসা হয়েছে: মনসুরুল হক চৌধুরী
১০ ঘন্টা আগে
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদ জব্দের নির্দেশ আদালতের
১ দিন আগে
যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীকে মারধর, মামলা ও গ্রেপ্তার ১
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
৫২ মিনিট আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
৫৩ মিনিট আগে
৯
৭
৯