জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, সিএনজিচালিত অটোরিকশাচালক আহত
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে এক ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, দুর্বৃত্তরা জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল একটি চলন্ত সিএনজি অটোরিকশার ওপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে থাকে। এতে অটোরিকশাচালক আহত হলে তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অনুরূপ সংবাদ
২ মিনিট আগে
কুমিল্লায় শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা; অস্ত্রসহ মহড়ার ভিডিও ভাইরাল
৯ ঘন্টা আগে
ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে অব্যাহতি: শ্রেণিকক্ষ কি তবে ফেসবুকের রায়ে চলবে?
৯ ঘন্টা আগে
শাড়ির আড়ালে ৪ কেজি কুশ: শাহজালাল বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
৯ ঘন্টা আগে
লিবিয়ায় মানব পাচার চক্রের বিচার চেয়ে ফরিদপুরে মানববন্ধন, ভুক্তভোগীদের আর্তনাদ
১
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে অগ্নিসংযোগ
৫১ সেকেন্ড আগে
৩
৪
৬
দল কি তাহলে একটা, প্রশ্ন জামায়াত নেতা পরওয়ারের
৫ মিনিট আগে
৯
৭