হাদি হত্যার বিচার দাবিতে মাসব্যাপী কর্মসূচি, ১৮ ডিসেম্বর সমাবেশের ঘোষণা
শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুবার্ষিকী সামনে রেখে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক মতবিনিময় সভায় সংগঠনের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা এসব কর্মসূচি তুলে ধরেন।
১ ডিসেম্বর শুরু হতে যাওয়া কর্মসূচির মধ্যে রয়েছে গ্রাফিতি অঙ্কন, স্মরণসভা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, জুলাইয়ের অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা, কফিন মিছিল, দেশব্যাপী মিলাদ মাহফিল, স্মৃতিফলক উদ্বোধন, বিজয় র্যালি ও সার্বভৌমত্বের শপথ। এ ছাড়া ১৮ ডিসেম্বর দেশব্যাপী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।
সভায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, তাঁরা শুধু বিচারিক প্রক্রিয়া নয়, বরং হত্যাকাণ্ডের পেছনের কারণ ও সংশ্লিষ্টতাও স্পষ্ট করতে চান। সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার তদন্তের দৃশ্যমান অগ্রগতি সরকারকে দেখাতে হবে এবং পরবর্তী করণীয় জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বী সরকারসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২
৪
৯