পল্টনে আ.লীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে এবং পরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন।
আটক জাভেদ দিদার নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন। ভিডিওতে দেখা যায়, আটকের পর রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীরা জাভেদ দিদারকে সেদ্ধ ডিম, পানি এবং একটি কফিশপে নিয়ে কফি খাওয়ান। এ সময় গুলিস্তানের আশপাশে নাশকতার পরিকল্পনার অভিযোগ তুলে নয়ন দাবি করেন, যেকোনো নাশকতার ষড়যন্ত্র প্রতিহত করা হবে এবং আটক ব্যক্তিকে আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে।
ভিডিওর একপর্যায়ে অতীতে নিজের রিমান্ডে থাকার অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি উপস্থিত পুলিশ সদস্যদের হাতে জাভেদ দিদার ও তাঁর মুঠোফোন তুলে দেন নয়ন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
১ দিন আগে
টঙ্গীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার
১ দিন আগে
শাহজালাল বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
১ দিন আগে
বিএনপিতে থেকে যারা আওয়ামী লীগের মতো কথা বলে, তাদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন
৫
নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় ছয় দিন পর মামলা
৭ ঘন্টা আগে
৬