শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় শ্রীপুর পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী।
মিছিলে অংশগ্রহণকারীরা নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
১৯ ঘন্টা আগে
টঙ্গীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার
২০ ঘন্টা আগে
শাহজালাল বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
২০ ঘন্টা আগে
বিএনপিতে থেকে যারা আওয়ামী লীগের মতো কথা বলে, তাদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন
২০ ঘন্টা আগে
গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
৪
১০