বিএনপিতে থেকে যারা আওয়ামী লীগের মতো কথা বলে, তাদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপিতে থেকে যাঁরা আওয়ামী লীগের মতো কথা বলেন, তাঁদের চিনে রাখতে হবে। রোববার (২২ নভেম্বর ২০২৬) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের দুর্নীতির কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নৈরাজ্য ও নিষিদ্ধ কার্যক্রম প্রতিহত করতে হবে এবং দলের ভেতরে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও দাবি করেন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ও বুদ্ধিজীবীরা তাঁদের ডাকে সাড়া দিয়েছেন এবং নৈরাজ্য প্রতিহত করতে বিএনপির সঙ্গে যুক্ত হবেন। গোপালগঞ্জে সৃষ্ট নৈরাজ্য সারাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হলেও তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিহত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, মহিলা দলের নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম ও মহিদুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাস। এ সময় উপজেলা বিএনপি ও পাঁচটি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
২০ ঘন্টা আগে
শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
২০ ঘন্টা আগে
টঙ্গীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার
২০ ঘন্টা আগে
শাহজালাল বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
২০ ঘন্টা আগে
গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
৪
১০