টঙ্গীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গী বাজার এলাকার সেনা কল্যাণ মার্কেট থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর ২০২৬) রাতে ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, তানিয়া আক্তার তাপসী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেত্রী ছিলেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন এবং তৎকালীন সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আয়োজিত একটি আলোচনা সভাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের ঘটনায় তিনি আলোচনায় আসেন। ওই ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হচ্ছে।
অনুরূপ সংবাদ
১৯ ঘন্টা আগে
শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
২০ ঘন্টা আগে
শাহজালাল বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
২০ ঘন্টা আগে
বিএনপিতে থেকে যারা আওয়ামী লীগের মতো কথা বলে, তাদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন
২০ ঘন্টা আগে
গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
৪
১০
১০