অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির শফিকুর রহমান
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম ও অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতারা তাঁকে স্বাগত জানান। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হন তিনি।
সফরকালে ডা. শফিকুর রহমান সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। তাঁর নেতৃত্বে প্রতিনিধিদলে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ডা. এস এম খালিদুজ্জামান এবং একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
একা নয়, ১১ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত
১ দিন আগে
ডাকসু স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে অগ্নিসংযোগ: জামায়াতের নিন্দা ও কঠোর শাস্তির দাবি
১ দিন আগে
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের
১ দিন আগে
জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকর করতে হবে: জামায়াত
৫
নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় ছয় দিন পর মামলা
৭ ঘন্টা আগে
৬