পোশাক খাত ধ্বংসে শ্রমিকের ব্যানারে পঞ্চম দিনে নিষিদ্ধ আ. লীগের জ্বালাও-পোড়াও: জিম্মি সাধারণ মানুষ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিকে কেন্দ্র করে পোশাক শ্রমিকদের আন্দোলন ও সহিংসতায় রূপ নেওয়া পরিস্থিতির পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী ও সুনির্দিষ্ট মহলের ইন্ধন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। টানা পঞ্চম দিনের মতো চলা এই অরাজকতায় রাজধানীসহ শিল্পাঞ্চলগুলোতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক বিক্ষোভের নামে চলা এই সহিংসতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে শতাধিক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সাধারণ শ্রমিকদের যৌক্তিক আন্দোলনকে হাইজ্যাক করে দেশের অর্থনীতি ও পোশাক খাতকে ধ্বংস করতে সুপরিকল্পিতভাবে এই নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অনুরূপ সংবাদ
৮ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ
৮ ঘন্টা আগে
মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সংঘর্ষের মধ্যে এক পুলিশ সদস্যকে মারধর
৮ ঘন্টা আগে
লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও তীব্র যানজট
১ দিন আগে
মিরপুরে বিভিন্ন গলি দিয়ে সড়কে নামার চেষ্টা পোশাকশ্রমিকদের, ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ
২
৫
৪
৫
৬
৯