লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও তীব্র যানজট
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় উল্টে যাওয়া একটি মিনিবাসের নিচে চাপা পড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ছাত্রীসহ তিনজন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সোনাইছড়ি ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাইশা মুশফিরাত আইআইইউসির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সিসিটিভি ফুটেজে দুটি লরির প্রতিযোগিতার জেরে এই দুর্ঘটনা ঘটতে দেখা যায়।
দুর্ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে ও পদচারী-সেতু নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক যানগুলো জব্দ করে।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
পোশাক খাত ধ্বংসে শ্রমিকের ব্যানারে পঞ্চম দিনে নিষিদ্ধ আ. লীগের জ্বালাও-পোড়াও: জিম্মি সাধারণ মানুষ
৯ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ
৯ ঘন্টা আগে
মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সংঘর্ষের মধ্যে এক পুলিশ সদস্যকে মারধর
১ দিন আগে
মিরপুরে বিভিন্ন গলি দিয়ে সড়কে নামার চেষ্টা পোশাকশ্রমিকদের, ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ
২
৫
৪
৫
৬
৯