আন্দোলন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের বিভিন্ন স্থানে শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, রাজপথের বর্তমান আন্দোলনে থাকা ব্যক্তিদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পর্ক নেই।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে এক সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার শ্রমিকদের স্বার্থ ও শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে বদ্ধপরিকর বলে জানান তিনি।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
ফ্যাসিস্ট আমলে চালু হয়েছে সব অবৈধ ক্লিনিক: স্বাস্থ্যমন্ত্রী
৭ ঘন্টা আগে
আগামী বছর জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রী
৭ ঘন্টা আগে
আশুলিয়ায় ৪০ কারখানায় ছুটি, শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ
৭ ঘন্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে এসআরবি ও পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬
২
৫
৪
৫
৬
৮