নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজে পার্ক করে রাখা আনন্দ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসটির ১৫ থেকে ২০টি আসন পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম–সংলগ্ন আলিফ গ্যারেজে এই ঘটনা ঘটে। গ্যারেজের কর্মী ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি অভ্যন্তরীণ কারণে নাকি কোনো পরিকল্পিত নাশকতা—তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
পোশাক খাত ধ্বংসে শ্রমিকের ব্যানারে পঞ্চম দিনে নিষিদ্ধ আ. লীগের জ্বালাও-পোড়াও: জিম্মি সাধারণ মানুষ
৯ ঘন্টা আগে
মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সংঘর্ষের মধ্যে এক পুলিশ সদস্যকে মারধর
৯ ঘন্টা আগে
লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও তীব্র যানজট
১ দিন আগে
মিরপুরে বিভিন্ন গলি দিয়ে সড়কে নামার চেষ্টা পোশাকশ্রমিকদের, ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ
২
৫
৪
৫
৬
৯