ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠক
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দ্বিপক্ষীয় সম্পর্ক, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জাতীয় সংসদীয় রাজনীতি নিয়ে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান ও বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সৌজন্য সাক্ষাৎ করে।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইইউর মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং উন্নয়ন অগ্রগতির ধারাকে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করে। এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
১৯ ঘন্টা আগে
১১ দলের লংমার্চ: খুলনা অভিমুখে বহরে হাজারের বেশি গাড়ি থাকার আশা করছে জামায়াত
১৯ ঘন্টা আগে
জামায়াত থেকে আলাদা পরিচয় ধরে রাখতে চায় এনসিপি, লংমার্চে উপস্থিতি নিয়ে ভিন্ন চিন্তা দলটির
১৯ ঘন্টা আগে
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে: জামায়াত
১৯ ঘন্টা আগে
বিএনপি–আওয়ামী লীগ প্রসঙ্গে পরওয়ার: 'বোঝা যায়, তলেতলে কী একটা খাতির ছিল'
১
৪
৫
ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি
১৯ ঘন্টা আগে
৬
৭
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
১৯ ঘন্টা আগে
৮
১
৭