দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে পদক্ষেপ নিতে এক আইনজীবীর রিট
আইনজীবী হিসেবে সনদ নিয়ে আইন পেশার পাশাপাশি চাকরি, ব্যবসা কিংবা অন্যান্য লাভজনক পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে বার কাউন্সিলের বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া বাদী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি করেন।
রিটে আইন পেশার মর্যাদা রক্ষার্থে দ্বৈত পেশায় নিয়োজিত আইনজীবীদের লাইসেন্স বা সনদ সমর্পণ করতে গণবিজ্ঞপ্তি জারি এবং বার কাউন্সিলের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে। রিট আবেদনকারীর মতে, সনদ নিয়ে অনেকেই পূর্ণকালীন বা খণ্ডকালীন চাকরি কিংবা বিভিন্ন ব্যবসা পরিচালনা করছেন, যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশের বিধান ও পেশাগত আচরণবিধির পরিপন্থী। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে।
অনুরূপ সংবাদ
২১ ঘন্টা আগে
ঘর থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার
২১ ঘন্টা আগে
খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি
২১ ঘন্টা আগে
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে, তদন্তের সুপারিশ
৩ দিন আগে
সেই গুমটিঘর এলাকায় আবার পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৮
৩
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৫
৭
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
২১ ঘন্টা আগে
৯