ঘর থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার
কিশোরগঞ্জের নিকলীতে ঘর থেকে তুলে নিয়ে ১০ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আঙুর মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার হাওর-অধ্যুষিত নিকলী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে শিশুটির মা ঢাকায় এবং বাবা মাছ ধরতে হাওরে ছিলেন। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী আঙুর মিয়া দরজা খোলার পর শিশুটির মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন এবং পুলিশে সোপর্দ করেন। সোমবার সকালে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পাশাপাশি ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।
অনুরূপ সংবাদ
২১ ঘন্টা আগে
দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে পদক্ষেপ নিতে এক আইনজীবীর রিট
২১ ঘন্টা আগে
খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি
২১ ঘন্টা আগে
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে, তদন্তের সুপারিশ
৩ দিন আগে
সেই গুমটিঘর এলাকায় আবার পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৮
৩
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৫
৭
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
২১ ঘন্টা আগে
৯
১০